Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কৌশল বদলে হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি প্রার্থীরা! ধরতে ছুটল পুলিশ

ন্যায্য চাকরির দাবিতে উত্তাল শহর! আর আজ বুধবার সেই দাবিতেই ফের একবার উত্তাল হয়ে উঠল কালীঘাট। হঠাত করেই কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাজরা মোড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন চাকরি প্রার্থীরা।

ন্যায্য চাকরির দাবিতে উত্তাল শহর! আর আজ বুধবার সেই দাবিতেই ফের একবার উত্তাল হয়ে উঠল কালীঘাট। হঠাত করেই কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাজরা মোড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন চাকরি প্রার্থীরা। আগাম খবর ছাড়াই আচমকাই মেট্রো স্টেশনের সামনে বসে পড়েন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা।

সঙ্গে সঙ্গে পুলিশ এসে তুলে দিলেও পরে কৌশল বদল করে চাকরি প্রার্থীরা। আর তা নিয়ে দফায় দফায় উত্তাল কলকাতা। ডিসির নেতৃত্বে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনার পর।

পুলিশের চোখে ধুলো দিয়ে কালীঘাটে পৌঁছে যান

পুলিশের চোখে ধুলো দিয়ে কালীঘাটে পৌঁছে যান

কার্যত আজ বুধবার পুলিশের চোখে ধুলো দিয়ে কালীঘাটে পৌঁছে যান আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। যদিও খবর পেয়ে বিশাল পুলিস বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। দ্রুত আন্দোলনকারীদের কালীঘাট মেট্রো স্টেশনের সামনে থেকে তুলে দেয় পুলিশ। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খেলেও তা পরে সামাল দেয় আধিকারিকরা। একেবারে টেনে হিচড়ে বাস কিংবা ট্যাক্সি থামিয়ে আন্দোলনকারীদের তোলা হয়। এবং লালবাজারে পাঠানো হয়। এরপর আরও বেশ কয়েকজন চাকরি প্রার্থী ফের পৌঁছে যায় কালীঘাটে। আর তা নিয়ে হুলস্থূল তৈরি হয়ে যায়।

কৌশল বদলে হঠাত মুখ্যমন্ত্রীর বাড়িতে সামনে বিক্ষোভকারীরা

কৌশল বদলে হঠাত মুখ্যমন্ত্রীর বাড়িতে সামনে বিক্ষোভকারীরা

আর এর মধ্যেই কৌশল বদল করে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আর তা বদল করে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে পৌঁছে যান আন্দোলনকারীরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর সেখানে বিভিন্ন অংশে নিরাপত্তা চেকিং রয়েছে। সেই জায়গা পর্যন্ত আন্দোলনকারী পৌঁছে যান বলে খবর। আর সেই খবর পুলিশের কাছে যাওয়া পর্যন্ত ধরতে ছোটেন পুলিশ আধিকারিকরা। দ্রুত তাঁদের আটক করে নিয়ে আসা হয় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে যায়।

নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে

নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে

উচ্চ পর্যায়ের নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিরাপত্তা উপেক্ষা করে কীভাবে চাকরি প্রার্থীরা সিকিউরিটি পয়েন্ট পর্যন্ত পৌঁছে যায় তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যে পুলিশের তরফেও নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে সকাল থেকে যেভাবে কালীঘাট জুড়ে চাকরি প্রার্থীরা তাঁদের বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে দাঁড়িয়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা এলাকা জুড়ে। সন্দেহজনক কাউকে দেখলেই আটক করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে ধর্মতলা চত্বরেও একটা বিক্ষোভ দেখানো হচ্ছে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের তরফে। একেবারে চপ মুরি বিক্রি করে প্রতীকী আন্দোলন চাকরি প্রার্থীদের। একের পর এক বিক্ষোভ-আন্দোলনের ঘটনায় অস্বস্তি বাড়ছে সরকারের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+