পুজো কার্নিভালে নজিরবিহীন আয়োজন কলকাতায়,রেড রোডে আলোর মেলা ও সাংস্কৃতিক মহোৎসব

দুর্গাপুজো শেষ হলেও উৎসবের রেশ এখনও কাটেনি কলকাতা শহর জুড়ে। রবিবার সন্ধ্যায় কলকাতার রেড রোডে শুরু হবে প্রতীক্ষিত পুজো কার্নিভাল, যা এবারে ১০ তম বর্ষে পা দিবে। উৎসবের আবহে এবারও আয়োজন হতে চলেছে এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মহোৎসবের, যেখানে দেখা যাবে সৃজনশীলতা, সঙ্গীত ও ঐক্যের প্রতিধ্বনি।

ইতিমধ্যেই শেষ মুহূর্তের জোর প্রস্তুতিতে ব্যস্ততা শুরু হয়েছে কলকাতায়। রেড রোডে চলছে মহড়া, আলোকসজ্জা ও সাজসজ্জার সবরকম তোড়জোড়। শহরের সেরা ১১৩টি পুজো কমিটি এবার অংশ নিচ্ছে এই মহা কার্নিভালে। প্রতিটি কমিটি তাদের নিজস্ব থিম, প্রতিমা ও শিল্পভাবনায় ফুটিয়ে তুলবে বাঙালির সৃষ্টিশীল ঐতিহ্য।

একঝাঁক তারকাদের ভরপুর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবছরের পুজো কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ টলিপাড়ার তারকারা। এছাড়াও কবি, সাহিত্যিক, পরিচালক ও ক্রীড়াবিদরাও উপস্থিত থাকবেন।
প্রতি বছরের মতো এবারও উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নৃত্য গোষ্ঠী, যা উৎসবের সূচনায় এক নতুন মাত্রা যোগ করবে।

প্রতিটি পুজো কমিটি আনছে নিজস্ব থিম ও বার্তা। ভাষা, পরিযায়ী শ্রমিকের জীবনযুদ্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয় ফুটে উঠবে পুজো উদ্যোক্তাদের ট্যাবলোয়। থাকবে বিশেষ থিম সঙ্গীত, পোশাক, ও নৃত্য পরিবেশনা।
এবছর এক বিশেষ চমক হিসেবে কার্নিভাল আয়োজকরা আহ্বান জানিয়েছেন দর্শক ও অংশগ্রহণকারীদের শঙ্খ হাতে শঙ্খধ্বনি তুলতে। একাধিক শঙ্খের সুরে মুখরিত হবে রেড রোড, বাঙালির ঐতিহ্য ও ঐক্যের প্রতীক হয়ে।

ভিড় সামলাতে ইতিমধ্যে তৈরি হয়েছে বিশদ ব্লুপ্রিন্ট। শহরের নানা স্থানে মোতায়েন থাকবে হাজারেরও বেশি পুলিশকর্মী। রবিবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।তবে
শুধুমাত্র কার্নিভাল স্টিকারযুক্ত যানবাহন চলাচলের অনুমতি পাবে রেড রোড ও তৎসংলগ্ন এলাকায়। পাশাপাশি দর্শকদের পরামর্শ দেওয়া হয়েছে সময়মতো পৌঁছে নির্দিষ্ট রুট মেনে চলার।দর্শনার্থীদের সুবিধার জন্য মেট্রো রেল ঘোষণা করা হয়েছে অতিরিক্ত ট্রেন পরিষেবাও।

গত ২০১৬ সালে শুরু হয়েছিল কলকাতায় দুর্গাপুজো কার্নিভাল। এক দশক পেরিয়ে আজ এটি পরিণত হয়েছে শহরের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে।
তবে শুধু প্রতিমা নয়, এই মহোৎসব বাঙালির ঐক্য, ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।

রবিবারের সন্ধ্যা তাই শুধু এক প্রদর্শনী নয়, যা এক আবেগ,যেখানে রেড রোডে দেখা মিলবে আলোক, সঙ্গীত, ঐতিহ্য ও গৌরবের সুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+