চারতলার বারান্দার বাইরে বৃদ্ধার ঝুলন্ত দেহ, প্রতিবেশীদের অভিযোগে আটক ছেলে
দমদমের নাগের বাজারে বৃদ্ধার রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা। প্রতিবেশীদের অভিযোগ, বৃদ্ধাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় বৃদ্ধার ছেলেকে আটক করেছে পুলিশ।
দমদমের নাগের বাজারে বৃদ্ধার রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা। প্রতিবেশীদের অভিযোগ, বৃদ্ধাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় বৃদ্ধার ছেলেকে আটক করেছে পুলিশ।

দমদমের রফি আহমেদ কিদওয়াই রোডের চারতলার আবাসন নীলাচল অ্যাপার্টমেন্ট। সকালে এই আবাসনের চারতলার কার্নিসে বারান্দা থেকে এইভাবেই বৃদ্ধা নীলাঞ্জনা দত্ত(৮০)কে ঝুলে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃতের পা মাটিতে ছুঁয়ে ছিল।
দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, মেরে ফেলার পর, বারান্দা থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বৃদ্ধাকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মৃতের ছেলে। তাঁর দাবি, রাতে বৃদ্ধা সঠিকভাবই খাওয়া দাওয়া করেছেন।
একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। যাতে লেখা, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই সুইসাইড নোট নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বৃদ্ধার হাত-পা কাঁপত। ফলে ওইভাবে লিখে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ঘটনাটি নিয়ে বৃদ্ধার ছেলের দিকেই আঙুল তুলেছেন প্রতিবেশীরা।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমদম থানার পুলিশ। বৃদ্ধার ছেলেকে আটক করা হয়। পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্মীরা।












Click it and Unblock the Notifications