লিভ টুগেদার থেকে 'খুন' তিলজলায়! অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বান্ধবী
তিলজলায় যুবকের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার বান্ধবী। বুধবার সকালে বছর ৩১-এর ইয়াসের ইকবালের দেহ উদ্ধার হয় ঘর থেকে।
তিলজলায় যুবকের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার করা হল বান্ধবীকে। বুধবার সকালে বছর ৩১-এর ইয়াসের ইকবালের দেহ উদ্ধার হয় ঘর থেকে। মৃতের গলায় আঙুলের দাগ থাকায় তিলজলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ইয়াসেরের পরিবারের তরফ থেকে। সূত্রের খবর অনুযায়ী, আত্নহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বান্ধবী শালিনী চক্রবর্তীকে।

বুধবার দেহ উদ্ধার
বুধবার তিলজলা রোডের একটি ফ্ল্যাটের ঘর থেকে ইয়াসের ইকবাল নামে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। পাশেই ছিল তার গার্ল ফ্রেন্ড। তারা লিভ টুগেদার করতেন। কল সেন্টারে কর্মী ছিলেন তারা। জানা গিয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ শালিনী চক্রবর্তী প্রথমে ফ্ল্যাটে আসে। পরে আসে ইয়াসের। এরপরেই সম্ভবত তাদের মধ্যে কোনও গণ্ডগোল হয়। তার জেরেই আত্মঘাতী হয়েছেন ইয়াসের।

পরিবারের অভিযোগ
পরিবারের অভিযোগ খুন করা হয়েছে, ইয়াসেরকে। তিলজলায় থানায় ইয়াসেরের পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয়েছে। এরপরেই খুনের মামলা করা হয়েছে।

পুলিশের তদন্ত শুরু
পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। তারই ভিত্তিতে গার্ল ফ্রেন্ডকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশের অনুমান গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক।












Click it and Unblock the Notifications