তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার! কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা
তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম নির্মল কুণ্ডু। তিনি দমদমের ১১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপ্রিয়া কুণ্ডুরস্বামী।
তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম নির্মল কুণ্ডু। তিনি দমদমের ১১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপ্রিয়া কুণ্ডুর স্বামী। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই তিনি অবসাদের ভুগছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও দলের থেকে তাঁর ওপর চাপ বাড়ছিল বলে জানা গিয়েছে ঘনিষ্ঠমহল সূত্রে।

দমদমে ফ্ল্যাটের নিচেই রয়েছে দোকান ঘর। সেখান থেকে সোমবার সকালে নির্মল কুণ্ডুর দেহ উদ্ধার করা হয়। তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি আত্মহত্যা কিনা, আত্মহত্যা হলে কী কারণ থাকতে পারে, তা জানতে পরিবারের সদস্য এবং তৃণমূল নেতার সঙ্গে কথা বলছে পুলিশ।












Click it and Unblock the Notifications