নেতাজিনগরে একাকি বৃদ্ধের রহস্য মৃত্যু! একই বাড়িতে ৫ ভাড়াটিয়ার আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য
কলকাতায় ফের একাকি বৃদ্ধের মৃত্যু। এবারের ঘটনা নেতাজিনগরে।
কলকাতায় ফের একাকি বৃদ্ধের মৃত্যু। এবারের ঘটনা নেতাজিনগরে। রবিবার সেখানকার বিদ্যাসাগর কলোনিতে বৃদ্ধের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বৃদ্ধার নাম সাধন সোম বলে জানা গিয়েছে। বয়স ৭০-এর আশপাশে।

বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। খাটের সঙ্গে গামছা বাধা। যার ফাঁস রয়েছে মেঝেতে বসা বৃদ্ধের গলায়। অন্যদিকে বিছানার ওপর পড়ে রয়েছে গীতা। তাও আবার খোলা অবস্থায়।
সূত্রের খবর অনুযায়ী, নিজের বাড়িতে প্রোমোটিং চলার কারণে গত ৫ মাস ধরে বিদ্যাসাগর কলোনির বাড়িতে ভাড়া থাকতেন সাধন সোম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান ওই ব্যক্তির স্ত্রী মারা গিয়েছেন বেশ কয়েকবছর আগে। বিষয়টি নিয়ে বাড়ির মালিকের কাছে প্রায়ই দুঃখপ্রকাশ করতেন বলে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। কেননা দেহে মেলেনি কোনও আঘাতের চিহ্ন। পাওয়া যায়নি কোনও সুইসাইড নোটও। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকবছরে এই একই বাড়িতেই ৫ জন ভাড়াটিয়া আত্মহত্যা করেছেন।












Click it and Unblock the Notifications