টালিগঞ্জের কাছে নিঃসন্তান দম্পতির অস্বাভাবিক মৃত্যু! ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য নেতাজিনগরে। এদিন সকালে ঘর থেকে দুজনের দেহ উদ্ধার করা হয়।
বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য নেতাজিনগরে। এদিন সকালে ঘর থেকে দুজনের দেহ উদ্ধার করা হয়। দম্পত্তি নিঃসন্তান ছিলেন বলেই জানা গিয়েছে। বাড়িতে একাধিক পরিচারক এবং পরিচারিকা কাজ করতেন। ঘটনার তদন্ত শুরু করেছেন জয়েন্ট সিপি ক্রাইম। প্রাথমিক তদন্তে ঘটনাটি খুন বলেই অনুমান পুলিশের।

এদিন সকালে ঘরের দরজা ঠেলে মেঝেয় রক্তাক্ত দেহ পাওয়া যায়। প্রায় ৭৫ বছর বয়সী দিলীপ মুখোপাধ্যায় অসুস্থ ছিলেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে,
বৃদ্ধার বয়স ছিল প্রায় ৬০ বছর।
রত্না মণ্ডল নামে এক পরিচারিকা সকাল ১১ থেকে ৫ টা পর্যন্ত যাবতীয় কাজ দেখাশোনা করতেন। তাঁর মাসি এই বাড়িতে কাজ করছেন প্রায় ১০ বছর। রাস্তার
সিসিটিভি দেখে খুনে অভিযুক্তদের সন্ধান করছে পুলিশ। দম্পতি যে বাড়িতে থাকতেন সেই বাড়ি ভেঙে অন্য কিছু তৈরির পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে
দেখছে পুলিশ। অন্যদিকে, নিঃসন্তান হওয়ায় পরিবারের অন্য কারও নজর বাড়ির প্রতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কেননা বর্তমান এবং প্রাক্তন
পরিচারিকাদের অনেকেই বাড়ি বিক্রির কথা বলেছেন। বাড়িতে প্রমোটররা আসা-যাওয়া করতেন বলেও জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications