নিউটাউনে দিল্লির চিকিৎসকের রহস্য মৃত্যু! রান্নাঘর থেকে উদ্ধার দেহ
এক চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নিউটাউনের তারুলিয়া এলাকায়। এদিন সকালে রান্না ঘর থেকে বছর ৩১-এর মায়াঙ্ক বশিষ্ঠ নামে চিকিৎসকের দেহ উদ্ধার হয়।
এক চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নিউটাউনের তারুলিয়া এলাকায়। এদিন সকালে রান্না ঘর থেকে বছর ৩১-এর মায়াঙ্ক বশিষ্ঠ নামে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। বাড়িতেও খবর পাঠানো হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ।

বছর ৩১-এর চিকিৎসক মায়ঙ্ক বশিষ্ঠ। দিল্লির বাসিন্দা। কিন্তু গত দুই আড়াই মাস ধরে নিউটাউন তারুলিয়ার কিন্নরী অ্যাপার্টমেন্টের চারতলায় ভাড়া থাকতেন। এদিন তাঁরই দেহ উদ্ধার হয়। এই দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় নিউটাউনের তারুলিয়া এলাকায়। রান্না ঘরের মেঝেয় পরে থাকা অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে দুর্গন্ধ পান অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দারা। এরপরই ফ্ল্যাটের মালিককে খবর দেওয়া হয়। মালিক নিউটাউন থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে রান্না ঘর থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications