৩ দিন বেপাত্তা তরুণী! আবাসনের বন্ধ ঘরে উঁকি দিয়েই শিউড়ে উঠলেন স্থানীয়রা
বেলেঘাটায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। সিআইটি বিল্ডিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ। খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বেলেঘাটায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। সিআইটি বিল্ডিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ। খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাজটি করেছে প্রেমিক। এমনটাই অভিযোগ পরিবারের। তবে কোনও সুইসাইড নোট এখনও পাওয়া যায়নি। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানা।

সূত্রের খবর অনুযায়ী, গত বুধবার থেকে বাড়ি ফেরেনি ওই ছাত্রী। শুক্রবার সিআইডি বিল্ডিং থেকে উদ্ধার হয় দেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ছাত্রীর মুখে রক্তের দাগ ছিল। ঘর থেকে বেশ কিছু কাঁচ ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। তবে সুইসাইড নোট এখনও পাওয়া যায়নি।
ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বয় ফ্রেন্ডের সঙ্গে কিছুদিন ধরে সমস্যা চলছিল। নিজেদের বাড়ির মেয়ের অস্বাভাবিক মৃত্যু নিছই আত্মঘাতী হওয়ার ঘটনা নয়। এটি একটি খুনের ঘটনা বলে দাবি করেছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। ঘটনায় আরও এক মহিলার কথাও উঠে এসেছে। এই মহিলার সঙ্গেই বুধবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ওই ছাত্রী। ফোনেও তাঁকে পাওয়া যায়নি।
ছাত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুরো রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মত তদন্তকারী অফিসারদের। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করা হয়েছে বেলেঘাটা থানার তরফ থেকে। এই মামলায় অপর যে মহিলার কথা উঠে এসেছে, তাঁকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications