অস্বাভাবিক মৃত্যু জগদ্দলের এসআই-এর! ভোটের ডিউটি থেকে ফেরার পরেই মৃত্যু নিয়ে ধন্ধ
উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার এসআই অরিন্দম কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু। সোমবার পঞ্চায়েত ভোটের ডিউটিতে গিয়েছিলেন অরিন্দম কুণ্ডু। রাতে ফিরে নিজের কোয়ার্টারে গিয়েছিলেন তিনি। সেখানেই দেহ উদ্ধার।
উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার এসআই অরিন্দম কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু। সোমবার পঞ্চায়েত ভোটের ডিউটিতে গিয়েছিলেন অরিন্দম কুণ্ডু। রাতে ফিরে নিজের কোয়ার্টারে গিয়েছিলেন তিনি। পরে সেখান থেকেই ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেন সহকর্মীরা। স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে তাঁর। পরিবারের তরফে ঘটনার তদন্তের দাবি করা হয়েছে।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই অশান্তি হত অরিন্দম কুণ্ডুর। প্রাথমিক অনুমান, সেই কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন অরিন্দম কুণ্ডু। বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও সূত্রের খবর অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানা।
আত্মহত্যা করে থাকলে ভোটের ডিউটি থেকে ফিরেই কেন তা করলেন, তা নিয়ে ধন্ধে সহকর্মীরা। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হয়েছিল কিনা তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications