নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু! আবাসনের সামনে থেকে দেহ উদ্ধার
আবাসনের নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু। রবিবার সকাল ১০.৩০ নাগাদ আবাসনের সামনেই বছর ৬৩-র ওই নিরাপত্তারক্ষীকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আবাসনের নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু। রবিবার সকাল ১০.৩০ নাগাদ আবাসনের সামনেই বছর ৬৩-র ওই নিরাপত্তারক্ষীকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন আদতে বেলডাঙার বাসিন্দা অজিত সাহা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
দেহের ময়নাতদন্ত ছাড়াও পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে ফুলবাগান থানার পুলিশ।

Click it and Unblock the Notifications