৩ দিন রহস্যজনক নিখোঁজের পর মহিলার দেহ উদ্ধার! চাঞ্চল্য গড়িয়ায়
তিন দিন নিখোঁজ থাকার পর গড়িয়ার গৃহবধূ সমর্পিতা বর্ধনের দেহ শনিবার উদ্ধার করা হয় গঙ্গার এক ঘাট থেকে।
তিন দিন নিখোঁজ থাকার পর গড়িয়ার গৃহবধূ সমর্পিতা বর্ধনের দেহ শনিবার উদ্ধার করা হয় গঙ্গার এক ঘাট থেকে। দেহে কোনও আঘাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মহিলার স্বামীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তথ্য মিলিয়ে দেখার কাজে ব্যস্ত রয়েছেন তদন্তকারীরা।

বছর দশের আগে সমর্পিতার বিয়ে হয়েছিল সায়নেন্দ্র বর্ধনের সঙ্গে। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে। সেই সন্তানকেই সঙ্গে নিয়ে স্কুলে দেওয়ার জন্য
বুধবার বেরিয়েছিলেন সমর্পিতা। তারপর থেকে খোঁজ মিলছিল না সমর্পিতার। বিষয়টি নিয়ে লেকথানায় মিসিং ডায়েরি করেছিলেন তাঁর স্বামী সায়নেন্দ্র
বর্ধন।
তদন্তকারীদের সূত্রে খবর, বুধবার যখন সমর্পিতা ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন, তারপর থেকে দুবার নিজের স্বামীর সঙ্গে কথা হয়। এরপর থেকে
সমর্পিতার মোবাইল ফোন সুিচ অফ হয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সমর্পিতা কলকাতার রাস্তাও ততটা চিনতেন না। ফলে মহিলা কী ভাবে গঙ্গার ধারে গেলেন, কিংবা কীভাবে গঙ্গা থেকে দেহ উদ্ধার হল তা নিয়ে প্রশ্ন তদন্তকারীদের। ঘটনাটি খুনের নাকি, মহিলা আত্মঘাতী হয়েছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিয়ে কিছু বলা সম্ভব হবে। জানিয়েছেন তদন্তকারীরা।
দেহে কোনও আঘাতের দাগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, লেকগার্ডেন্সে ছেলের স্কুল চত্বরে যে কয়েকটি সিসিটিভি রয়েছে, তাও
খতিয়ে দেখা হচ্ছে।
সমর্পিতার বাড়ি জলপাইগুড়িতে। বিবাহের পর কলকাতায় আসেন তিনি। স্বামী সায়নেন্দ্র বর্ধন আইটি সেক্টরের কর্মী।












Click it and Unblock the Notifications