চারু মার্কেট এলাকার বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য দক্ষিণেশ্বর
বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যু দক্ষিণেশ্বর মন্দিরের কাছে গেস্ট হাউসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুজনের নাম। তাঁরা হলেন সুব্রত নিয়োগী,কাঁকন নিয়োগী। বৃদ্ধ দম্পতি দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার বাসিন্দ
বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যু দক্ষিণেশ্বর মন্দিরের কাছে গেস্ট হাউসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুজনের নাম। তাঁরা হলেন সুব্রত নিয়োগী এবং কাঁকন নিয়োগী। বৃদ্ধ দম্পতি দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার রাজেন্দ্রলাল গাঙ্গুলি লেনের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্দ দম্পতি শনিবার ভোরের দক্ষিণেশ্বর মন্দিরের মঙ্গলারতি দেখার কথা বলে শুক্রবার ওই গেস্ট হাউসে গিয়ে উঠেছিলেন। শনিবার সকালে দরজা না খোলায় সন্দেহ হয়। গেস্ট হাউসের কর্মীরা পুলিশে খবর দেন। বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে দুজনের দেহ উদ্ধার করে।
দম্পতির মৃত্যু কী ভাবে হল তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। চারু মার্কেটে তাদের বাড়ির পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications