শহরে দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সুইসাইড নোট নিয়ে তদন্তে পুলিশ
পূর্ব যাদবপুরের নয়াবাদে দম্পতির অস্বাভাবিক মৃত্যু। রবিবার রাতে ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঋণগ্রস্ত হয়ে পড়াতেই এই আত্মহত্যা। ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানা
পূর্ব যাদবপুরের নয়াবাদে দম্পতির অস্বাভাবিক মৃত্যু। রবিবার রাতে ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঋণগ্রস্ত হয়ে পড়াতেই এই আত্মহত্যা। ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।

পূর্ব যাদবপুর থানার নয়াবাদ। এখানকার একটি বহুতলের তৃতীয় তলে থাকতেন শিক্ষক দম্পতি উৎপল ঘোষ ও তনুশ্রী কোলে। সঙ্গে থাকতেন এক ভাগ্নে। উৎপল ঘোষ গৃহশিক্ষকতা করলেও স্ত্রী তনুশ্রী স্কুলের শিক্ষিকা ছিলেন।
রবিবার সন্ধের দিকে ফ্ল্যাটের ভিতর থেকে বন্ধ ছিল। বারবার ডেকে সাড়া না পাওয়ায় পুলিশে খবর যায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
ভাগ্নে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে ভদ্রেশ্বরে প্রোমোটিং-এ নেমেছিলেন উৎপল ঘোষ। তবে সেখানে তোলা আদায়ের চাপ ছিল বলে অনুমান তাঁর। কেননা দিন কয়েক আগে প্রায় ৩৩ হাজার টাকা তিনিই মিটিয়েছিলেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে উৎপল ঘোশকে হুমকি দেওয়া হত বলেও অনুমান।
তনুশ্রীর ভাইকেও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তার কাছ থেকে অন্য কোনও তথ্য পাওয়া যায় কিনা তারই সন্ধানে পুলিশ।












Click it and Unblock the Notifications