সিরিয়ালের নকল করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! মৃত্যু দ্বিতীয় শ্রেণির ছাত্রীর
অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার নতুনপল্লিতে। মৃতের নাম পূজা মজুমদার। গলায় গামছার ফাঁস লাগা অবস্থায় জানালা থেকে দ্বিতীয় শ্রেণির এই ছাত্রীকে উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, সোমবার মায়ের কাছে বকুনি খেয়ে পাশেই এক বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। কোনও সময় মায়ের বকুনি খেলে সে পাশেই পিসির বাড়িতে চলে যেত বলে জানিয়েছে পূজার দিদি। তার অনুমান, খেলতে গিয়ে গলায় ফাঁস লেগেই এই ঘটনা। টিভিতে অপরাধমূলক সিরিয়াল দেখতে পূজা ভালবাসত বলে জানিয়েছে পূজার দিদি। সেগুলো দেখে সে নকলও করত।

Click it and Unblock the Notifications