বিয়ের আগেই সিঁদুর পরা ছবি সোশ্যাল মিডিয়ায়! তারপর যা হল শহরতলিতে
ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করে তরুণীর বিয়ে ভাঙার অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে মামলা শুরু পুলিশের।
ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করে তরুণীর বিয়ে ভাঙার অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে মামলা শুরু পুলিশের।

মথুরাপুরের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সোনারপুরের যুবতীর। ১৮ এপ্রিল বিয়ের দিন ঠিক হয়েছিল। কিন্তু এরই মধ্যে ফেসবুকে তরুণীর নামে ভুয়ো প্রোফাইল খুলে তরুণীর সিঁন্দুর পরা ছবি পোস্ট করা হয় বলে অভিযোগ। এই ছবি মথুরাপুরের যুবকের বাড়ির নজরে আসতেই বিয়ে ভাঙার কথা জানিয়ে দেওয়া হয়।
সোনারপুরের তরুণীর দাবি, ফেসবুকের ভুয়ো প্রোফাইলে যে যুবকের সঙ্গে ছবি দেওয়া হয়েছে, তাঁকেও তিনি চেনেন না। এক্ষেত্রে সুপার ইম্পোজ করা ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তরুণীর।
ছবিতে থাকা যুবকের পরিচয় জানার পাশাপাশি, অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে মামলা শুরু করেছে সোনারপুর থানা। ঘটনায় সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সোনারপুর থানা। ফেসবুক প্রোফাইল তৈরিতে ব্যবহৃত আইপি অ্যাড্রেসও খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications