JP Nadda: দুর্গাসপ্তমীতে বাংলায় নারী নিরাপত্তা নিয়ে মমতাকে বিঁধলেন জেপি নাড্ডা, ঝাঁঝালো আক্রমণ তৃণমূলকে

JP Nadda in Kolkata: প্রতিবাদের উৎসব চলছে কলকাতায়। মণ্ডপে প্রতিমা দর্শনের পাশাপাশি দিকে দিকে বিচারের দাবিতে স্লোগান। এই আবহেই সপ্তমীতে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP National President) তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। রাজ্যে এসেই একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে (Nadda Attacks TMC) বিঁধলেন নাড্ডা।

বাংলার আইনের শাসন নেই বলে অভিযোগ করে ফের সরব হন জেপি নাড্ডা। বলেন, "মহিলাদের খুন হতে হচ্ছে, ভোটে রিগিং হচ্ছে। বাংলায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তৃণমূলের সংস্কৃতি এখন হুমকি সংস্কৃতিতে পরিণত।"

JP NADDA

তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ জেপি নাড্ডার। কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, "গুন্ডারাজ এবং কাটমানি সংস্কৃতি এখন তৃণমূলে সমার্থক। মানুষ এই সব কিছুই জানে। আমি মনে করি মানুষ খুব দ্রুতই তৃণমূলকে এর উচিত শিক্ষা দেবে।।"

বাংলায় নারী নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের তুমুল সমালোচনা নাড্ডার। মা দুর্গাকে করুণা ও শক্তির প্রতীক বলে মন্তব্য নাড্ডার। বাংলার নারীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে যেন ক্ষমতাসীন সরকারের বোধোদয় হয়, সেই প্রার্থনা করেন জেপি নাড্ডা।

আরজি করকাণ্ডে (RG kar case) চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলন (Doctors Protest) নিয়েও মন্তব্য করেন জেপি নাড্ডা। বলেন,'আর জি কর মেডিক্যাল থেকে জয়নগর, সর্বত্রই নিরাপত্তাহীনতা। মানুষকে অধিকার আদায় করে নিতে রাস্তায় নামতে হচ্ছে।' ডাক্তারদের নিরাপত্তায় বিজেপি (BJP supports doctors demands) পাশে আছে বলেও জানান তিনি।

এদিন বিজেপি নেতা সজল ঘোষের (Sajal Ghosh) পুজো সন্তোষ মিত্র স্কোয়ারেও হাজির হন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সমগ্র জাতির মঙ্গল কামনা করেন তিনি। জেপি নাড্ডার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+