সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজনাথের সঙ্গে বৈঠকে মমতা,শেষে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার বিকাল তিনটে নাগাদ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন , বৈঠক বেশ ভালো হয়েছে।

এছাড়াও এদিনের সভার শেষ তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় উন্নয়ন দরকার ও আরও নিরাপত্তার প্রয়োজন রয়েছে। মূলত ভারত, বাংলাদেশ , অসম ত্রিপুরা, মিজোরাম মেঘালয়ের সীমান্ত সমস্যা নিয়ে এই বৈঠক শুরু হয়। সীমান্তে নাশকতা , নজরদারি বাড়ানো অনুপ্রবেশ রোখা নিয়েও বেশ কিছু আলোচনা হয়েছে বলে খবর।
এই সভায় অসম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবরা। এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সেখানে। বৈঠকে উপস্থিত ছিলেন, বিএসএফ এর ডিজি সহ গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।












Click it and Unblock the Notifications