চার্জশিটে অনিচ্ছাকৃত খুনের ধারা! মডেল সনিকা মৃত্যুকাণ্ডে ঘোর বিপাকে বিক্রম
প্রথমে জামিনযোগ্য ধারায় গাফিলতির অভিযোগ দায়ের হয় বিক্রমের বিরুদ্ধে। পরে তা বদলে যায় অনিচ্ছাকৃত খুনের ধারায়। চার্জশিটেও যুক্ত হয় জামিন অযোগ্য সেই ৩০৪ ধারা।
পথ দুর্ঘটনায় মডেল-বান্ধবী সনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল পুলিশ। বুধবার টালিগঞ্জ থানার পুলিশ বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে চার্জশিট দাখিল করে আলিপুর আদালতে। চার্জশিটে বেপরোয়াভাবে ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ধারাও উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার আলিপুর আদালতেই বিক্রমের জামিন মামলার শুনানি হওয়ার কথা। তার আগে বুধবারই টলি-অভিনেতার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল একই আদালতে। ফলে সনিকা মৃত্যুকাণ্ডে তাঁর জামিন পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে গেল এবার। উল্লেখ্য, গত ৬ জুলাই রাতে বিক্রমকে গ্রেফতার করা হয়৷ বিক্রম বর্তমানে জেল হেফাজতে প্রেসিডেন্সি জেলে রয়েছেন।

গত ২৯ এপ্রিল রাসবিহারীর অদূরে লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সনিকা সিং চৌহানের। গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন বন্ধু বিক্রম। বিক্রমও এই দুর্ঘটনায় জখম হন। কিন্তু তাঁর আঘাত সে অর্থে গুরুতর ছিল না। মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এই মৃত্যু ঘটে বলে অভিযোগ।

প্রথমে জামিনযোগ্য ধারায় গাফিলতির অভিযোগ দায়ের হয় বিক্রমের বিরুদ্ধে। পরে তা বদলে যায় অনিচ্ছাকৃত খুনের ধারায়। যুক্ত হয় জামিন অযোগ্য ৩০৪ ধারা। এরপরই গ্রেফতার হন বিক্রম। তিনি এখন জেল-বন্দি। এরই মধ্যে চার্জশিট পেশ হয়ে গেল। ৮ জনের গোপন জবানবন্দি, গাড়ির ফরেন্সিক রিপোর্ট, মদ খাওয়া নিয়ে মিথ্যাচার, মেডিকেল রিপোর্ট- সবই এক্ষেত্রে বিক্রমের বিরুদ্ধে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বান্ধবী সনিকা সিং চৌহানের মৃত্যুতে ফেঁসে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যার এখন ঘোর বিপাকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications