ফের রাতের শহরে দুর্ঘটনা! দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত যুবক

দ্রুতগতির গাড়ির ধাক্কায় উল্টোডাঙার মুচিবাজারে মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত এগারোটা নাগাদ রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। তখনই ঘটনাটি ঘটে।

দ্রুতগতির গাড়ির ধাক্কায় উল্টোডাঙার মুচিবাজারে মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত এগারোটা নাগাদ রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। তখনই ঘটনাটি ঘটে। ধাক্কা মারার পর গাড়িকে যেমন ধরা যায়নি, ঠিক তেমনই যুবকের পরিচয়ও জানা যায়নি।

ফের রাতের শহরে দুর্ঘটনা! দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত যুবক

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর প্রায় ৪৫ মিনিট রাস্তাতেই পড়ে ছিল যুবকের দেহ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি সনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

একদিন আগেই এই মুচিবাজারেই বাসের ধাক্কায় বাইক আরোহী দুই কিশোরের মৃত্যু হয়েছিল। এরপর মঙ্গলবার রাতের এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বৃষ্টির মধ্যে রাতেই রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘক্ষণ পুলিশের গাড়ির দেখা মেলেনি। পুলিশের দেখা পাওয়া গেলে যুবককে হয়ত বাঁচানো যেত বলে দাবি স্থানীয়দের।

যদিও, স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। খবর পাওয়ার পর যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে। যদিও হাসপাতালে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+