ইউনেস্কোয় স্বীকৃতি দুর্গাপুজোর! ভারতের অন্য উৎসবগুলিকে পিছনে ফেলে প্রথম
আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর স্বীকৃতি পেল দুর্গাপুজো। বিশ্বের সংস্কৃতি বিভাগের যে তালিকা রয়েছে, তাতে উঠে এসেছে বাঙালির দুর্গাপুজো।
আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর স্বীকৃতি পেল দুর্গাপুজো। বিশ্বের সংস্কৃতি বিভাগের যে তালিকা রয়েছে, তাতে উঠে এসেছে বাঙালির দুর্গাপুজো। ২০২০ সালের তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে শারদোৎসবকে।

ইউনেস্কোর তালিকায় প্রতিবছর নতুন নতুন সংযোজন হয়। ভারতের বেশ কয়েকটি উৎসব নিয়ে চর্চা হয়েছে ইউনেস্কোতে। যার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে দুর্গাপুজোকে। আগামী বছর সেখান কার সংস্কৃতির তালিকায় দুর্গাপুজো যুক্ত হবে। জানা গিয়েছে, এই উৎসবের মধ্যে যে এতরকম সাংস্কৃতিক মেলবন্ধন
দেখা তা সাধারণত দেখা যায় না।
রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রচার বাড়ানো হয়েছে। রেডরোডে হচ্ছে দুর্গাপুজো কার্নিভাল। শুধু কলকাতাতেই নয়, মফস্বল শহরেও পুজোর স্বীকৃতি দেওয়া হচ্ছে সরকারি পর্যায়ে।












Click it and Unblock the Notifications