টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য রিজেন্ট পার্ক থানা এলাকায়
টলিউডের উঠতি তারকা মৌমিতা সাহার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার রাতে অশোকনগরের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অবসাদের জেরে আত্মহত্যা করেছেন।
টলিউডের উঠতি তারকা মৌমিতা সাহার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার রাতে অশোকনগরের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অবসাদের জেরে আত্মহত্যা করেছেন মৌমিতা।

বাড়ি হুগলির ব্যান্ডেলে। সিরিয়ালে কাজে সুবাদে রিজেন্ট পার্ক থানা এলাকার অশোকনগরে বছর দুয়েক আগে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বছর তেইশের মৌমিতা সাহা। তবে এই মুহূর্তে হাতে কাজ কম ছিল।
শুক্রবার দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ সহ প্রতিবেশীদের। খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। পুলিশ এসে দরজা ভাঙে শুক্রবার রাতে। ওড়না দিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। খবর দেওয়া হয় অভিনেত্রীর পৈত্রিক বাড়ি ব্যান্ডেলে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন মৌমিতা। তদন্তের স্বার্থেই সম্পর্কেই দিকগুলিও খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications