Jadavpur University Student Death: পড়ুয়া মৃত্যুতে চাপ বাড়ল যাদবপুরের, পাল্টা ১২ দফা প্রশ্নপত্র পাঠাল UGC

পড়ুয়া মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট সন্তোষজনক নয় জানাল ইউজিিস। পাল্টা বিশ্ববিদ্যালয়কে ১২ দফার প্রশ্ন পত্র পাঠিয়েছে তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ ডিনের পদত্যাগ দাবি করেেছন। তাতে ব়্যাগিং নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে বিশ্ববিদ্যালয়কে।

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনার পরেই উঠেেছ ব়্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিয়েছিল। ব়্যাগিংয়ের কারণেই বাংলার প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যু হয়। তারপর থেকে গোটা রাজ্য এই নিয়ে তোলপাড়। ঘটনায় যাদবপুরের একাধিক পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরেই রিপোর্ট তলব করেছিল ইউজিসি। সেই রিপোর্ট এক মুহূর্ত দেরি না করে পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই রিপোর্ট সন্তোষজনক হয়নি।

jadavpur

প্রশ্নে সিংহভাগ জুড়েই ব়্যাগিংয়ের প্রসঙ্গ রয়েছে। ব়্যাগিং বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছিল? ব়্যাগিং রুখতে কোনও হেল্পলাইন নম্বর ছিল কিনা, ইউজিসির গাইডলাইন মানা হয়েছিল কিনা, ব়্যাগিং হলে পড়ুয়ারা কোথায় অভিযোগ জানাবে তা জানানো হয়েছিল কিন। তারা ব়্যাগিং হলে কি করবে সে সম্পর্কে কোনও তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পড়ুয়াদের দিয়েছিল কিনা এরকম একাধিক প্রশ্ন করা হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৯ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে মূল অভিযুক্ত সৌরভকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তারপরে ধাপে ধাপে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অনেকেই ঘটনার পর হোস্টেল ছেড়ে বাড়িতে চলে গিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রাক্তনদের প্রবেশ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় প্রাক্তন ছাত্রদেরও গ্রেফতার করা হয়েছে।

গতকাল লালবাজারে তলব করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। এমনকি ডিনকে যাদবপুর থানায় ডেকেও দীর্ঘক্ষণ জেরা করা হয়। গতকাল পড়ুয়াদের একাংশ ডিনকে ঘেরাও করে রেখেছিলেন। তার পদত্যাগের দাবিও তুলেছেন পড়ুয়ারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+