দূরশিক্ষার অনুমোদন বাতিল রাজ্যের ৪ নামী বিশ্ববিদ্যালয়ের, ঘোষণা ইউজিসি-র
ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পশ্চিমবঙ্গের চারটি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অনুমোদন বাতিল করে দিল।
ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পশ্চিমবঙ্গের চারটি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অনুমোদন বাতিল করে দিল। এর চারটি শিক্ষা প্রতিষ্ঠান হল - রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর, কল্যাণী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। তবে রাজ্যের বাকী দুটি প্রতিষ্ঠান নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার ব্যবস্থা চালু থাকছে।

দূরশিক্ষা সংক্রান্ত নানা বিধির কথা ইউজিসি স্পষ্ট করে এবছরের শুরুর দিকে ঘোষণা করে। দূরশিক্ষা দিতে গেলে ন্যাক (NAAC) এর মূল্যায়নে অন্ততপক্ষে ৩.২৬ রেটিং থাকতে হবে। যা এই বিশ্ববিদ্যালয়গুলির ছিল না। যার ফলে নতুন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়গুলি বাদ পড়েছে। রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর, কল্যাণীর রেটিং অনেক কম রয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ও পর্যাপ্ত রেটিং পায়নি।
এদিন ঘোষণার পরই চার বিশ্ববিদ্যালয়ের তরফেই কর্তৃপক্ষ নতুন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন জানানোর কথা ঘোষণা করেছে।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে অনুমোদন যাতে থাকে সেজন্য আবেদন করেছিলেন। সেই অনুযায়ী ২০১৮-১৯ শিক্ষাবর্ষে দূরশিক্ষার পাঠ্যক্রম চালু করার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছিল।
যে দুটি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে সেখানে বর্ধমানে ৯টি স্নাতকোত্তর কোর্স ও নেতাজি বিশ্ববিদ্যালয়ে ১৯টি কোর্সের অনুমোদন দেওয়া হয়েছে। কোনও ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের অনুমোদন দেওয়া হয়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications