আড়াই ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে বলে স্পষ্ট জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়
ইউজিসি নির্দেশিকা মেনেই পরীক্ষার্থীদের আড়াই ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে বলে সোমবার স্পষ্টত জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ের ১৫২টি কলেজের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকেই উঠে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইউজিসির নতুন নির্দেশিকা প্রকাশ হতেই বিপাকে পড়েছিল কলকাতা বিশ্ব বিদ্যালয়। সেখানে তিন ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে বলা হয়েছিল। এবার কলকাতা বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ২ ঘণ্টার মধ্যেই শেষ করতে হবে পরীক্ষা। তবে প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোডের জন্য অতিরিক্ত আধঘণ্টা সময় দেওয়া হবে।
এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, পরীক্ষার্থীদের প্রশ্ন পাঠিয়ে দেওয়া হবে ই-মেল বা হোয়াটসঅ্যাপে। তাঁরা উত্তর লিখে ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে তা জমা দেবে। যাদের এই সুযোগ নেই, তারা সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে উত্তরপত্র জনা দিতে হবে। সেপ্টেম্বরে নয়, অক্টোবরের ১ থেকে ১৮ তারিখের মধ্যে পরীক্ষা হবে। কিন্তু ইউজিসি'র এই নির্দেশিকার পর নতুন করে পরীক্ষা সূচি স্থির কর সোমবার বৈঠক ডাকা হয়। ওই বৈঠকেই স্থির হয় মোট ২ ঘণ্টার মধ্যেই শেষ করতে হবে পরীক্ষা। প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোডের জন্য সময় পাওয়া যাবে আরও ৩০ মিনিট।
উল্লেখ্য, পরীক্ষা নেওয়ার বিষয়ে ইউজিসির নির্দেশকে সুপ্রিম কোর্ট মান্যতা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে জোর কদমে শুরু হয়ে যায় পরীক্ষা প্রস্তুতি। রাজ্যের কলেজ বিশ্ব বিদ্যালয় গুলি প্রথমে ঠিক করে ছিল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে না। আগের সেমেস্টারে পাওয়া নম্বর, ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে চূড়ান্ত বর্ষের ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু ইউজিসি জানায়, পরীক্ষা ছাড়া স্নাতকের সার্টিফিকেট দেওয়া যায় না। তাই পরীক্ষা নিতেই হবে। সেইমতো শিক্ষাদপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে নিজেদের পরীক্ষাসূচি স্থির করে বিশ্ববিদ্যালয়গুলো।












Click it and Unblock the Notifications