ফেসবুকে ‘রূপকথার সাম্রাজ্য’ গড়েছিল সিরিয়াল কিলার উদয়ন দাস!
ফেসবুকে রূপকথার সাম্রাজ্য গড়ে তুলেছিল সিরিয়াল কিলার উদয়ন দাস। ফেসবুক অ্যাকাউন্টের দৌলতে কখনও সে মার্কিন গবেষক, কখনও রাষ্ট্রসংঘের চাকুরে।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি : ফেসবুকে রূপকথার সাম্রাজ্য গড়ে তুলেছিল সিরিয়াল কিলার উদয়ন দাস। ফেসবুক অ্যাকাউন্টের দৌলতে কখনও সে মার্কিন গবেষক, কখনও রাষ্ট্রসংঘের চাকুরে। কত নামে বিভূষিত মধ্যপ্রদেশের রায়পুরের বাসিন্দা এই উদয়ন দাস। আদলেত রায়পুরে থাকলেও, নিজেরে মস্কো বা প্যারিসের বাসিন্দা বলে পরিচয় দিত সে।[আজ রাজ্যে আকাঙ্খা খুনি, কাল বাঁকুড়া আদালতে পেশ ]
এহেন উদয়ন দাসের একাধিক ভুয়ো ফেসবুক প্রোফাইলের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। জন শেরিডন, নিখিল অরোরা মুখার্জি, স্টিভস মেহরা, বিজেন্দ্র দাস, রায়নাসোলে ও উদয়ন ভন রিচথোফেন মেহরা নামে প্রোফাইল ছিল তার। সবথেকে বেশি ব্যবহার করা হয় উদয়ন ভন রিচথোফেন মেহরা নামে প্রোফাইলটি। এই প্রোফাইল থেকেই সে যোগাযোগ রাখত আকাঙ্খার সঙ্গে।

এই ফেসবুক প্রোফাইল পরীক্ষা করেই অনেক তথ্য পেয়েছে পুলিশ। যেমন, উদয়ন পোস্ট করেছিল ২০০৭ সালে আকাঙ্খার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তার। তারপর ২১৬ সালের ১৭ ডিসেম্বর সে পোস্ট করে, 'আমরা দু'জন টম অ্যান্ড জেরি। আকাঙ্খাই আমার জীবন। কেউ ওকে পিন ফোটালে আমি তারা হৃদয় তরোয়াল দিয়ে কেটে দেব।'
উদয়ন এমন পোস্টও করে, 'আকাঙ্খা আমার জীবন পুরোপুরি পাল্টে দিয়েছে। আমাকে ভালো মানুষ বানিয়েছে। আকাঙ্খা বন্ধু আমার বন্ধু, আকাঙ্খার শত্রু আমার শত্রু, আকাঙ্খার শত্রুর শ্তরু আমার বন্ধু। আবার সে লেখে, 'ও খুব জেদি, আমার সঙ্গে মাঝেমধ্যেই খারাপ আচরণ করে। তবু ওর সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্তে মজা নিতে চাই।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাবার ফেক প্রোফাইল থেকে পোস্ট করে সে বোঝাতে চায়, বাবা জীবিত। এই পোস্টে বাবা-ছেলের ছবি ট্যাগ করে সে। বাবাকে লেখ, স্পিড লিমিট মেনে গাড়ি চালিও। সিট বেল্ট বাঁধতে ভুলো না। লাভ ইউ ড্যাড। আবার বীরেন্দ্র দাসের ফের প্রোফাইল থেকে কমেন্ট করা হয়, আমি পুরনো দিনের মানুষ। তুমি আধুনিক। সহযোগিতার জন্য ধন্যবাদ।












Click it and Unblock the Notifications