মহিলা যাত্রীর সঙ্গে 'অশালীন আচরণ', গ্রেফতার উবার চালক!
কলকাতা, ২৬ আগস্ট : ফের কলকাতার রাস্তায় অভিযোগ উঠল উবার ক্যাব সংস্থার চালকের বিরুদ্ধে। মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে গ্রেফতার করা হল উবার চালককে।[কলকাতা : ব্যাকসিটে মহিলা যাত্রী, আয়না দিয়ে মহিলার দিকে তাকিয়ে অবলীলায় হস্তমৈথুন ক্যাব চালকের]
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। একটি জনৈক ইংরেজি দৈনিকের সাংবাদিক ক্যামাক স্ট্রিট থেকে উবার সংস্থার গাড়িতে ওঠে। সার্ভে পার্কে নিজের বাড়িতে যাবেন বলে গাড়িতে উঠেছিলেন।

গাড়ি চালানোর সময়ই ওই গাড়ির চালক মহমম্দ কুরবান ওই মহিলা সাংবাদিকের সঙ্গে অভদ্র আচরণ করতে শুরু করেন বলে অভিযোগ জানানো হয়েছে।
এক পুলিশ আধিকারিকের কথায়, যদিও অভিযোগে শরীরের কোনও অংশে হাত লাগানো বা শারীরিক হেনস্থার কথা বলা হয়নি, কিন্তু অভিযোগকারিনী জানিয়েছেন, ওই চালক তার বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করছিল এমনকী তাকে গালিগালাজও করে। [সফরেই ক্যাব চালকের হস্তমৈথুন, সোস্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা জানালেন মহিলা যাত্রী]
মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬,৫০৯ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।












Click it and Unblock the Notifications