দু’বছর পর যাদবপুরে ফিরল এসএফআই, টিএমসিপি-র ঝুলি শূন্যই
তৃণমূল ছাত্র পরিষদকে হোয়াইট ওয়াশ করে প্রবল প্রতাপে ছাত্র সংসদে ফিরল এসএফআই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কলকাতা, ২৮ জানুয়ারি : এভাবেও ফিরে আসা যায়! তৃণমূল ছাত্র পরিষদকে হোয়াইট ওয়াশ করে প্রবল প্রতাপে ছাত্র সংসদে ফিরল এসএফআই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ এখন সর্বত্রই একটেচিয়া দাপট তৃণমূল বা তৃণমূলের শাখা সংগঠনগুলির। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাম শিবিরে হিমেল বাতাস বয়ে নিয়ে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে ছাত্র সংসদ দখল।
কলা বিভাগে ছাত্র সংসদ দখল করল এসএফআই। আর বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদ দখল রইল দু'টি স্বাধীন ছাত্র সংগঠনের হাতে। আর বিশেষ উল্লেখ্যযোগ্য যে, ইঞ্জিনিয়ারিং বিভাগে বিজেপি সমর্থুত নির্দল প্রার্থীর ৬০০-র বেশি ভোট পাওয়া।[যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যজনক মৃত্যু]
তবে বর্তমান পরিস্থিতিতে বামেদের যখন হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তখন স্বাধীন ছাত্র সংগঠনকে হারিয়ে কলা বিভাগে ছাত্র সংদ দখল করা স্বস্তি দেবে বাম শিবিরকে। তৃণমূল কংগ্রেস যেখানে দিশা খুঁজে পায়নি, সেখানে বামেরা ফিরে এল ক্ষমতায়, যা বাম শিবিরকে নতুন করে শক্তি জোগাবে।[শক্তি প্রদর্শনে পাল্টা মিছিল তৃণমূলের, কেন এসেছেন, জানেন না অনেকে]

উল্লেখ্য, কলা বিভাগে তৃণমূলের ভোট বেড়েছে আগের তুলনায়, তবে জয় থেকে তাঁরা অনেক দূরে। ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ী হয়েছে ডিএসএফ। আর বিজ্ঞান বিভাগে জয়ী ডব্লুটিআই। বরাবরই এখানে নকশালপন্থীদের দাপট থাকে। এবার তাঁদের একচ্ছত্র আধিপত্যে ভাগ বসালো এসএফআই। আরও উল্লেখ্যযোগ্য যে, ইঞ্জিনিয়ারিং বিভাগে নোটায় ভোট পড়েছে ৫০০-র অধিক। তবে বিজ্ঞান ও কলা বিভাগে এই সংখ্যা অধিকতর কম।['নেশাখোরদের আন্দোলন' বলল তৃণমূল]
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখায় ৪১ বছর ধরে ক্ষমতা ধরে রেখেছে ডিএসএফ। আর ২৫ বছর বিজ্ঞান শাখার ছাত্র সংসদ ডব্লুটিআই-এর দখলে। কলা বিভাগে দু'বছর পর ক্ষমতায় ফিরে এস সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। ফোরাম ফর আর্টস স্টুডেন্ট বা ফ্যাসকে তারা হারিয়ে দিল এবার।
রাজ্যজুড়ে দাপট অব্যাহত রাখলেও যাদবপুরে সেই মুখ থুবড়ে পড়া বজায় থাকল তৃণমূল ছাত্র পরিষদের। হাতে গোনা কয়েকটি ক্লাসে তৃণমূল ছাত্র পরিষদ জয় পেলেও পদাধিকারী নির্বাচনে টিএমসিপি-র ঝুলি থাকল শূন্যই।












Click it and Unblock the Notifications