দুই মহিলা কনস্টেবলের শ্লীলতাহানির অভিযোগ খোদ কলকাতায়

কলকাতা, ৬ মার্চ : ফের একবার আক্রান্ত হতে হল প্রশাসনকেই। দিনের আলোয় এবার দুই মহিলা কনস্টেবলের শ্লীলতাহানির অভিযোগ উঠল খোদ কলকাতাতেই। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

জানা গিয়েছে, একটি প্রতারণার মামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে তামিলনাড়ু পুলিশের একটি দল এদিন সকালে তালতলা এলাকায় আসে। মামলায় অভিযুক্ত এক মহিলাকে গ্রেফতারের জন্য তালতলা থানার সাহায্য চায় কর্ণাটক পুলিশের আধিকারিকরা।

দুই মহিলা কনস্টেবলের শ্লীলতাহানির অভিযোগ খোদ কলকাতায়


কথামতো একজন সাব-ইনস্পেক্টর ও দুজন মহিলা কনস্টেবলকে তাদের সঙ্গে স্পটে পাঠায় তালতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক।

অভিযোগ, তালতলার ডক্টরস লেনে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাতে গেলে সেখানে কিছু দুষ্কৃতী পুলিশ কর্মীদের কাজে বাধা দেয়। পাশাপাশি, ওই দুই মহিলা কনস্টেবলের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

ঘটনায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে কলকাতা পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ৩৫৩ ধারায় সরকারি কাজে বাধা দান, ৩৫৪ ধারায় শ্লীলতাহানি এবং ৫০৯ ধারায় হুমকির অভিযোগে মামলা রুজু হয়েছে। সন্দীপ দাস নামে এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+