বেপরোয়া গাড়ির গতি! বালিগঞ্জে মৃত্যু ২ মহিলার
বালিগঞ্জে পর পর দুই দুর্ঘটনা। দুটি ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে।
বালিগঞ্জে পর পর দুই দুর্ঘটনা। দুটি ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি বুধবার রাতের। বাস থেকে নামার সময় হঠাৎই গাড়ির গতি বেড়ে যায়। পড়ে যান ওই মহিলা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। পরের ঘটনাটি বৃহস্পতিবার সকালের। সংকীর্ণ রাস্তায় এক মহিলাকে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনা থেকে কাজে আসা ওই মহিলার।

বুধবার রাত আটটার আশপাশের কোনও সময়। অভিযোগ, যাত্রী নামানোর সময় আচমকাই গাড়ির গতি বাড়িয়ে দেন ওয়ান বি রুটের বাস চালক। পড়ে যান, সার্ভে পার্কের বাসিন্দা বছর একুশের ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়ার হয় হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, সরস্বতী হালদার নামে দক্ষিণ ২৪ পরগনার এক মহিলা প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে গড়িয়াহাট থানা এলাকার অশ্বিনী দত্ত রোড এলাকায় কাজে এসেছিলেন। পণ্ডিতিয়া রোডের কাছে সংকীর্ণ রাস্তায় মন্দিরের সামনে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। মারা যান সরস্বতী হালদার। সূত্রের খবর অনুযায়ী, পলাতক গাড়ির চালক। ঘটনায় মামলা শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications