ব্যস্ত দোকানে হাত-সাফাই! থানায় অভিযোগ এই দুই মহিলার বিরুদ্ধে
ক্রেতা সেজে সল্টলেকের গয়নার দোকানে চুরি। দুই মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ। থানার অভিযোগ দায়ের করা হয়েছে। সতর্ক করা হয়েছে আশপাশের থানা ও জেলাগুলিতেও।
ক্রেতা সেজে সল্টলেকের গয়নার দোকানে চুরি। দুই মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ। থানার অভিযোগ দায়ের করা হয়েছে। সতর্ক করা হয়েছে আশপাশের থানা ও জেলাগুলিতেও।

সল্টলেকের বিএইচ ব্লকে বিখ্যাত সোনার দোকানের বিপণী। অক্ষয় তৃতীয়ার বিকেল। তিনটে সোয়া তিনটে নাগাদ দুই মহিলা সেখানে আসেন। বেশ কিছু গয়না দেখে তারা বেরিয়েও যান। সারা দিনে অনেকেই এসেছিলেন। কেউ কিনেছেন, কেউ কেনেননি। রাতে দোকানের সাটার বন্ধের পর স্টক মিলিয়ে দেখার কাজ শুরু হয়। দেখা যায় ১৬.৮৫০ গ্রামের সোনার গয়না উধাও।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেন মালিক ও দোকানের কর্মীরা। দেখা যায় একইসঙ্গে আসা দুই মহিলার মধ্যে একজন সেই গয়না ব্যাগে ঢোকাচ্ছেন।
সেই সিসিটিভি ফুটেজ দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের তরফ থেকে আশপাশের থানা এমন কী আশপাশের জেলাগুলিকে সেই ফুটেজ দিয়ে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications