শহরের বুকে দুঃসাহসিক অপহরণ, কোটি টাকা মুক্তিপন চেয়ে কেষ্টপুরের দুই কিশোরকে খুন
শহরের বুকে দুঃসাহসিক অপহরণ, কোটি টাকা মুক্তিপন চেয়ে কেষ্টপুরের দুই কিশোরকে খুন
তিনদিন ধরে বসিরহাট থানার মর্গে পড়েছিল দুই ছাত্রের দেহ। কেউ টের পর্যন্ত পাননি। তদন্তে নেমে শেষে চমকে উঠেছিল পুলিশ। বেওয়ারিশ লাশ হিসেবে েযদুটি দেহ বহিরহাট থানার মর্গে পড়েছিল। সেদুটি আসলে বাগুইআটিতে অপহরণ হওয়া দুই কিশোরের। তাদের খুন করে ১ কোটি টাকা মুক্তিপন চেয়েছিল অপহরণকারীরা।

গত ২২ অগাস্ট থেকে বাগুইআটির জগৎপুর েথকে অপহরণ করা হয়েছিল দশম শ্রেণির দুই ছাত্রকে। হঠাৎ করে দুই ছেলে কোথায় চলে গেল সেটা বুঝে উঠতে পারছিলেন না কেউ. বাগুইআটি থানায় অভিযোগ জািনয়েছিলেন তারা। পুলিশ তদন্ত শুরু করলেও পরিবারের সন্দেহের তালিকায় কেউ না থাকায় বুজে উঠতে পারছিল না কী হতে পারে। ২৪ তারিখ দুই ছাত্রের পরিবারের বাড়িতে মোবাইলে এসএমএস আসে মুক্তিপন চেয়ে। প্রথম ১লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হয়। তারপরে ১ কোটি টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা।
পুলিশের কাছে খবর যেতেই তৎপরতা শুরু হয়। ততক্ষনে ২ ছাত্রকে খুন করে ফেলেছে অপহরণকারীরা। বাসন্তির কাছে ২ ছাত্রের দেহ পায় বসিরহাট থানা। দেহ দুটি কেউ চিহ্নিত করেিন। তারপরেই বাগুইআটি থানা যোগাযোগ করে বসিরহাট থানার সঙ্গে। তখনই জানা যায় দুই যুবককে হত্যা করা হয়েছে। ২২ তারিখ অপহরণের দিেনই রাতে খুন করা হয় দুই কিশোরকে।
পরিবারের অভিযোগ পুলিসকে সব জানিয়েও কাজ হয়নি। সেকারনে হারাতে হয়েছে ছলেেদর। পুলিশের দাবি মুক্তিপনের টাকা নেওয়া মূল উদ্দেশ্য ছিল না অপহরণকারীদের। খুন করার টার্গেট নিয়েই তারা অপহরণ করেছিল। সেকারণেই খুন করার পরে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অতনু দে ও অভিষেক নস্কর নামে ২ ছাত্র এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। ঘটনায় এলাকারই যুবক সত্যেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিখোঁজ দুই ছাত্রের পরিবার।












Click it and Unblock the Notifications