জোড়া মিছিল কামদুনি কাণ্ডে, পথে নামবেন শুভেন্দু অধিকারী, মিছিলে হাঁটবেন মৌসুমি, টুম্পাও

কামদুনি নিয়ে সুর চড়ছে রাজ্য রাজনীতিতে৷ মঙ্গলবার জোড়া মিছিল রাজপথে। খোদ কামদুনির হয়ে পথে নামছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও কলকাতার রাজপথে নাগরিক সমাজের মিছিলে পা মেলানোর কথা৷

কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায় বেরনোর পরেই শুরু হয়েছে আলোচনা। সমালোচনার ঢেউ উঠেছে বিভিন্ন মহলে। ফাঁসি রদ হয়ে গিয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খালাস করার রায় দেওয়া হয়েছে হাইকোর্টে। অন্যদের ফাঁসি রদ হয়ে আমৃত্যু জেলে থাকার রায় দিয়েছেন বিচারপতি ৷

suvendu adhikari

এই রায় কিছুতেই মেনে নিতে পারছে না কামদুনি। নিম্ন আদালতে যাদের সাজা হল, উচ্চ আদালতে তারা কীভাবে ছাড়া পেতে পারে? ফাঁক কোথায় থাকল? পুলিশি তদন্ত ও সরকারি আইনজীবীদের ভূমিকার জন্যই কি এমন রায় এল? এইসব প্রশ্ন আরও জোরালো হচ্ছে সমাজে।

মঙ্গলবার কামদুনি নিয়ে দুটি মিছিল হওয়ার কথা। শোনা যাচ্ছে, একটি মিছিলে অংশ নেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি মোর্চার তরফ থেকে এদিন দুপুরের পরে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। কামদুনি বাজার থেকে গ্রামের ভিতর অবধি সেই মিছিল যাবে। ওই মিছিলেই শুভেন্দু অধিকারী হাঁটবেন। এমন খবরই শোনা যাচ্ছে।

অন্যদিকে, আরও একটি মিছিল হওয়ার কথা আছে কলকাতার রাজপথে। নাগরিক সমাজের লোকজন এই মিছিলে অংশ নেবেন। রাজনৈতিক রঙ ছাড়া এই মিছিল হবে। মিছিলে অংশ নেবেন কামদুনির দুই প্রতিবাদী মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল। ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে শুরু হবে এই মিছিল। শেষ হবে গান্ধীমূর্তির পাদদেশে। এই মিছিলে কারা পা মেলান, তাও দেখার বিষয়।

কামদুনি কাণ্ডে হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকারও অস্বস্তিতে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সঠিক বিচারের আশায় মৃত নির্যাতিতার পরিবার। দিল্লির নির্ভয়াকাণ্ডের মৃতার মাও এই রায়ে রীতিমতো হতবাক। তিনিও কামদুনির ওই পরিবারের পক্ষেই আছেন বলে খবর।

এই অবস্থায় রাজ্য সরকার আসরে নেমেছে। কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট এই রায়ের উপর স্থগিতাদেশ দিক। এই দাবি করা হয়েছে আদালতে। কিন্তু সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ দেয়নি। সব পক্ষের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট।

রাজ্য বিজেপি কামদুনি কাণ্ডে হাইকোর্টের এই রায়ের পরেই আসরে নেমেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে গেরুয়া শিবির। আজ মঙ্গলবার দুটি মিছিল রাজপথে। পরিস্থিতি কোন পথে যায়, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+