মারপিট করতে গিয়ে রেললাইনে উঠে পড়ল দুই ভাই, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু
বচসার সময় রেল লাইনের উপরে একে অপরকে মারার চেষ্টা করার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের।
বচসার সময় রেল লাইনের উপরে একে অপরকে মারার চেষ্টা করার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। মৃতদের নাম উমেশ বাসফোর (২৭) এবং লালন বাসফোর (৩০)। বুধবার রাতে এই ঘটনা ঘটে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে। পুলিশ জানিয়েছে যে কি কারণে এই বচসা তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে যে, পারিবারিক কোনও ঘটনা নিয়ে বিবাদ চলছিল লালন ও উমেশের মধ্যে। বুধবার রাতে তা একেবারে চরম আকার ধারণ করে। বচসার সময় তারা একে অপরকে মারতে যায়। ঝগড়া করতে করতে তারা উঠে পড়ে ডাউন রেললাইনের ওপর। সেই সময় একটি শিয়ালদহ গামী লোকাল আসছিল।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকার মানুষ এই দুজনকে সতর্ক করার চেষ্টা করে। কিন্তু তারা তাতে আমল দেননি। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দুই ভাইয়ের।












Click it and Unblock the Notifications