করোনা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি আরও ২
কলকাতা বিমানবন্দর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হল ২ যাত্রীকে। বুধবার নাগেন্দ্র সিং এবং সুরভী সিং নামে দুই বিমান যাত্রী ব্যাঙ্কক থেকে ফিরছিলেন। এরা সম্পর্কে স্বামী স্ত্রী। এঁদের জ্বর ছিল।
কলকাতা বিমানবন্দর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হল ২ যাত্রীকে। বুধবার নাগেন্দ্র সিং এবং সুরভী সিং নামে দুই বিমান যাত্রী ব্যাঙ্কক থেকে ফিরছিলেন। এরা সম্পর্কে স্বামী স্ত্রী। এঁদের জ্বর ছিল। থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে সন্দেহ হওয়ায় দুজনকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়।

এমাসের শুরু থেকে চিন কিংবা, ব্যাঙ্কক থেকে জ্বর নিয়ে আগত অনেককেই বেলেঘাটা আইডিতে ভর্তি করানো হয়েছিল। তবে কারও দেহেই করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি।
এদিন সাগরদ্বীপে আসা একটি জাহাজ থেকে নামানো হয়েছে ১৯ জন চিনা নাগরিককে। তাদের কলকাতায় পাঠানো হয়েছে। সাংহাই থেকে এসেছিল জাহাজটি। করোনা ভাইরাস আছে কিনা তার পরীক্ষা করতে বৃহস্পতিবার প্রথমে তাদের থার্মাল স্ক্রিনিং করা হবে।












Click it and Unblock the Notifications