মুকুন্দপুর থেকে গ্রেফতার মেঘালয়ের দুই জঙ্গি

জঙ্গি
কলকাতা, ৯ জুন: কলকাতার মুকুন্দপুর থেকে গ্রেফতার হল দুই জঙ্গি। এরা মেঘালয়ের জঙ্গি সংগঠন এনএইচএলসি-র চাঁই। এখানে বসেই মেঘালয়ের ব্যবসায়ীদের কাছ থেকে ফোনে হুমকি দিয়ে টাকা আদায় করছিল। মেঘালয় পুলিশের থেকে খবর পেয়ে রবিবার এদের গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ।

এই দুই জঙ্গি মেঘালয় থেকে তাড়া খেয়ে মুকুন্দপুরে এসে গা ঢাকা দেয় ছ'মাস আগে। এখানে একটি গেস্ট হাউসে পরিচয় ভাঁড়িয়ে থাকছিল। নিয়মিত ফোনে যোগাযোগ রাখত ওই রাজ্যে। ব্যবসায়ী, প্রোমোটারদের চিহ্নিত করে টাকা দাবি করত। সেই টাকা হাত ঘুরে আসত কলকাতায়। তার পর জমা পড়ত সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনটির তহবিলে। কিছুদিন আগে এই খবর মেঘালয় পুলিশ চিঠি দিয়ে জানায় কলকাতা পুলিশকে। তার পরই এদের ধরা হয়।

অভিযোগ উঠেছে, সেই বাম জমানা থেকেই কলকাতা হল জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। কখনও বাংলাদেশি জঙ্গি, কখনও উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি সংগঠনগুলির লোকজন নাম ভাঁড়িয়ে মহানগরে বাড়িভাড়া নিয়েছে, ফ্ল্যাট কিনেছে। জঙ্গিদের অবাধ বিচরণক্ষেত্র হয়ে উঠছে জেনেও যথারীতি নির্বিকার কলকাতা পুলিশ। গেস্ট হাউস, ভাড়াবাড়িতে কারা আসছে, সে সম্পর্কে খোঁজখবর রাখার দায়িত্ব স্থানীয় থানারই। তারা যে এ কাজে শৈথিল্য প্রদর্শন করছে, সাম্প্রতিক এই ঘটনা তা আবারও প্রমাণ করল। প্রসঙ্গত, মেঘালয়ের এই দুই জঙ্গি সম্পর্কেও কোনও খবর ছিল না কলকাতা পুলিশের কাছে। মেঘালয় পুলিশই তাদের চর মারফত খবর পেয়ে সতর্কবার্তা পাঠায়। আসলে মুকুন্দপুর এলাকায় অনেকগুলি সুপার স্পেশালিটি হাসপাতাল থাকায় ভিন রাজ্য, এমনকী বিদেশ থেকেও মানুষ আসেন চিকিৎসা করাতে। অচেনা মুখে ভিড়ে মিশে যাওয়া সহজ ভেবেই জঙ্গিরা তাই এই এলাকাকে বেছে নিয়েছে।

কয়েক মাস আগে এই মুকুন্দপুর থেকেই ধরা পড়েছিল আরও দুই জঙ্গি। তখনও দেখা গিয়েছিল, দীর্ঘদিন তারা ওই এলাকায় জমিয়ে বসবাস করলেও কলকাতা পুলিশের কাছে খবর আসে পরে। বাম জমানায় একদা তিলজলা থেকে ধরা হয়েছিল খালিস্তানি জঙ্গিদেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+