খড়দহে স্কুলের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত দুই শ্রমিক
খড়দহে একটি স্কুলে সেপটিক ট্যাঙ্কের ভিতরে ঢুকে তা পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মৃতদের নাম প্রদীপ বর (২৬) ও সমীর দাস (৩২)। দুজনেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা।
খড়দহে একটি স্কুলে সেপটিক ট্যাঙ্কের ভিতরে ঢুকে তা পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মৃতদের নাম প্রদীপ বর (২৬) ও সমীর দাস (৩২)। দুজনেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা।

খড়দহের সেন্ট জেভিয়ার্স স্কুলে ঘটনাটি ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
গরমের ছুটির জন্য স্কুল বন্ধ রয়েছে। ফলে স্কুলে সংস্কারের কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক কাজে এসেছিলেন। তাদের মধ্যে সমীর ও প্রদীপ ট্যাঙ্কে নামেন। বেশ কিছুক্ষণ সাড়া না পেয়ে খোঁজ শুরু করলে অনেকক্ষণ পর দুজনের দেহ ভেসে ওঠে।
স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পেরেই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Click it and Unblock the Notifications