বহুতল থেকে লোহার রড পড়ে মর্মান্তিক মৃত্যু! দুর্ঘটনায় প্রাণ গেল দু'জনের, ঘটনা কী? জানুন

মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল হাওড়ায়। বহুতল থেকে নিচে পড়ে যাওয়া একটি ভারী লোহার রডের আঘাতে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। আজ দুপুরে হাওড়া পৌরনিগমের কাছেই একটি ট্রেড সেন্টারে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই দুই ব্যক্তির নাম শেখ ইরফান এবং খোকন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, আজ সকাল থেকেই ওই ট্রেড সেন্টারের সিঁড়িঘরে রডের ঢালাইয়ের কাজ চলছিল। আর সেই কাজ চলাকালীনই হঠাৎ করে একটি ভারী লোহার রড উপর থেকে নিচে পড়ে যায়। ঠিক সেই সময় ওই ভবনের নিচে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন মানুষ। তাদের মধ্যেই দুই জনের মাথার উপর পড়ে যায় লোহার রডটি। ঘটনাস্থলেই গুরুতর ভাবে আহত হন তাঁরা।

স্থানীয়দের মতে, আজ হাওড়ার মঙ্গলাহাটে বাজার বসেছিল। শেখ ইরফান একজন টুপি ব্যবসায়ী ছিলেন। বাজারের সামগ্রী রাখার জন্য মুটে খোকনকে সঙ্গে নিয়ে তিনি সেখানে এসেছিলেন। ভবনের নিচেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সেই সময় উপর থেকে রডটি সোজা নেমে আসে। আহত অবস্থাতেই দুই জনকেই তাড়াতাড়ি করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাঁদের মৃত বলে ঘোষণা করে দেন।

দুর্ঘটনাটি ঘটার পরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পরে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তদন্তে উঠে এসেছে যে, বহুতলের ছাদে এবং কাজের জায়গায় লোহার রড ও নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিল। কোনও রকম সেফটি নেট অথবা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ চলছিল বলে অভিযোগ উঠেছে। কীভাবে নিরাপত্তা ছাড়াই এরকম বিপজ্জনক কাজ চলছিল, তা নিয়ে উঠছে নানা রকম প্রশ্ন।

পুরো ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দায়িত্বে থাকা নির্মাণ সংস্থা অথবা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+