কয়েকটা দিনের অপেক্ষা! দুটো বড় উইকেট পড়ার আশায় মুকুল
কয়েকটা দিন অপেক্ষা করুন। দুটো বড় উইকেট পড়বে। নিজের ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছেন মুকুল রায়। যদিও স্পষ্ট করে জানা যায়নি কোন কোন নেতা বা নেত্রী বিজেপিতে যোগদান করতে পারেন।
কয়েকটা দিন অপেক্ষা করুন। দুটো বড় উইকেট পড়বে। নিজের ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছেন মুকুল রায়। যদিও স্পষ্ট করে জানা যায়নি কোন কোন নেতা বা নেত্রী বিজেপিতে যোগদান করতে পারেন। তবে মুকুল রায় নাকি এমনও দাবি করেছেন, ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে উঠে যাবে তৃণমূল। এখন শুধু সময়ের অপেক্ষা।

গত বছরের ৩ নভেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। দিল্লিতে হয়েছিল সেই যোগদান পর্ব। মুকুল রায় তৃণমূলে থাকাকালীন তাঁর পাশে অনেকেই ছিলেন। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর মনে করা হয়েছিল অনেকেই যোগ দিতে পারেন বিজেপিতে। কিন্তু দশ মাস কেটে গেলেও তৃণমূল থেকে সেরকম কেউ যোগ দেননি বিজেপিতে।
তবে মুকুল রায়ের সঙ্গে কি তৃণমূলের কারও যোগাযোগ নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মুকুল রায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের অনেকের সঙ্গেই যোগাযোগ আছে তাঁর। তবে রাজনীতিতে দলবদল করতে হয় সঠিক সময়ে। তা ছাড়াও নতুন দলে কতটা জায়গা পাওয়া যাবে সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ। মুকুল রায়ের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, এক সময়ে তৃণমূলের অলিখিত দুনম্বর নেতা নাকি বলেছেন, কয়েকটা দিন অপেক্ষা করুন। দুটো বড় উইকেট পড়বে।
রাজনৈতিক মহলে বারবার ঘুরপাক খাচ্ছে দুটো বড় উইকেটের কথা। এক্ষেত্রে কোন দুজন হতে পারেন। কেউ কেউ বলছেন, অনুগামীদের চাঙ্গা রাখতেই একথা বলছেন মুকুল রায়। তবে ঘনিষ্ঠ একপক্ষ বলছেন, মুকুল রায় অনুগামীদের চাঙ্গা রাখতে এই ধরনের কথা সাধারণত বলেন না।
দিন কয়েক আগেই সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে মুকুল রায় তৃণমূল যোগ দিতে পারেন বলে গুজব ছড়ায়। বিজেপি ছাড়াও মুকুল রায় নিজেও সেই খবরের প্রতিবাদ করেন।












Click it and Unblock the Notifications