এলাকা দখলকে কেন্দ্র করে বৃহন্নলাদের দুই গোষ্টীর সংঘর্ষ তারাতলায়, দেখুন ভিডিও
এলাকা দখলকে কেন্দ্র করে তারাতলা এলাকায় বৃহন্নলাদের দুই গোষ্ঠীর সংঘর্ষ। তিনজন এই ঘটনায় আহত হয়েছেন। এঁদের একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকা দখলকে কেন্দ্র করে তারাতলা এলাকায় বৃহন্নলাদের দুই গোষ্ঠীর সংঘর্ষ। তিনজন এই ঘটনায় আহত হয়েছেন। এঁদের একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাতলা এলাকায় এলাকা দখলকে ঘিরে সংঘর্ষ। সংঘর্ষ হয় দুদল বৃহন্নলার। অভিযোগ বাংলাদেশ থেকে আসা বৃহন্নলা রুমি ও রত্না এই হামলার পিছনে। তারা এলাকার মস্তানদের ভাড়া করে বলে অভিযোগ। হামলায় পালাক নামে এক বৃহন্নলা গুরুতর আহত অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। ফিজা নামে এক বৃহন্নলার চুল কেটে ব্লেড মারা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Click it and Unblock the Notifications