তরুণীকে ঘিরে ধুন্ধুমার পানশালায়, যুবককে বেধড়ক প্রহার

এক তরুণীকে ঘিরে দুই দলের মধ্যে ধুন্ধুমারকাণ্ড ঘটল পানশালায়। এক যুবককে বেধড়ক মারধর করা হয়। সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে পানশালা সিল করে দিল পুলিশ।

কলকাতা, ১৩ মার্চ : এক তরুণীকে ঘিরে দুই দলের মধ্যে ধুন্ধুমারকাণ্ড ঘটল পানশালায়। এক যুবককে বেধড়ক মারধর করা হয়। সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে পানশালা সিল করে দিল পুলিশ। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে সল্টলেকের একটি পানশালায়। কিন্তু পানশালার পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ জানানো হয়নি। সোমবার দুপুরে আক্রান্ত যুবকের অভিযোগের পরিপ্রক্ষিতে তদন্তে নামে ইলেকট্রনিক্স থানার পুলিশ।

এদিন ভোরে একদল যুবক কল্টলেকের পানশালায় যান। তার অদ্যাবধি পরে পার্ক সার্কাস থেকে অপর একটি দল পানাশালায় ঢোকে। তারপরই দুই দল যুবকের মধ্যে তীব্র বচসা বাধে। তা ক্রমেই হাতাহাতির রূপ নেয়। এরপর মারপিট, ভাঙচুর, রণক্ষেত্র হয়ে ওঠে পানাশালার ভিতর। এই ঘটনায় গুরুতর জখম হন মহম্মদ শামিম খান নামে এক যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামিমের অবস্থা আশঙ্কাজনক।

তরুণীকে ঘিরে ধুন্ধুমার পানশালায়, যুবককে বেধড়ক প্রহার

এরপর পানাশালার তরফে কোনও অভিযোগ জানানো হয়নি থানায়। এদিন দুপুরে আক্রান্ত যুবক শামি খানের পক্ষ থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপরই তদন্ত নামে পুলিশ। সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, এক তরুণীকে নিয়ে ঝামেলা দুই দলের। দু'দলই পরস্পরের পরিচিত ছিল। ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর পাশাপাশি প্রশ্ন উঠেছে, ভোররাতে কোন পানশালা খোলা ছিল? পানশালা তো রাত ১২টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা। এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পানশালা সিল করে দিলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+