খুনের মামলার শুনানিতে ধুন্ধুমার আদালতে, পুলিশের সামনেই দুই আসামির হাতাহাতি
একেবারে যেন সিনেমা। আদালতের মধ্যেই মামলার শুনানি। খুনেই দুই আসামি দলবল নিয়ে একে অপরের দিকে তাঁকিয়ে ফুঁসছে। পুলিশের সামনেই তাদের ধুন্ধুমার লড়াই। সিনেমায় আমরা প্রয়শই এই দৃশ্য দেখে থাকি। কিন্তু বাস্তবেও যে এমনটা ঘটে তা অনেকেই বিশ্বাস করতে পারবেন না।
যেমনটা ঘটেছে আজ আলিপুর আদালতে। আলিপুর আদালতে যাকে বলে ধুন্ধুমার পরিস্থিতি। দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার একটি মার্ডার কেস কে কেন্দ্র করে আলিপুর জজ কোর্ট লকাপের সামনেই দুই আসামির মধ্যে হাতাহাতি। পুলিশের সামনেই চলল বেধড়ক মারধর।

প্রশ্ন উঠছে আলিপুর জজ কোর্টের নিরাপত্তা নিয়ে। অন্য এক আসামীর দলবল পুলিশের নাম করে তুলে নিয়ে যাবার জন্য চেষ্টা করে সেই নিয়ে আসামি দের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য দিল্লির সাকেত আদালতে প্রায়শই এইরকম ঘটনা ঘটতে দেখা যায়। সেখানে আইনজীবীর উপর গুলি চালানো থেকে শুরু করে পুলিশের উপরে হামলা সব ঘটনাই ঘটতে দেখা যায়।
কিন্তু এর আগে কলকাতার কোনও আদালতে এমন ঘটনা ঘটতে দেখা যায়নি। স্বাভাবিক ভাবেই আদালত চত্ত্বরে এমন ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে। আইনজীবীরাও রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিদিন আদালতে কোনও না কোনও কাছে অসংখ্য সাধারণ মানুষ আসেন। তাঁরাও নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করেছেন।












Click it and Unblock the Notifications