কুকুর-নিধনের নারকীয় কাণ্ড ঘটিয়ে পুলিশের জালে দুই ছাত্রী, নিন্দার ঝড় সব মহলে

এনআরএসে কুকুর নিধন-কাণ্ডে অপরাধ কবুল করার পর নার্সিং কলেজের দুই ছাত্রীকে গ্রেফতার করল পুলি্শ। মঙ্গলবার সকাল থেকেই তাদের দফায় দফায় জেরা করা হচ্ছিল।

এনআরএসে কুকুর নিধন-কাণ্ডে অপরাধ কবুল করার পর নার্সিং কলেজের দুই ছাত্রীকে গ্রেফতার করল পুলি্শ। মঙ্গলবার সকাল থেকেই তাদের দফায় দফায় জেরা করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, ধৃত দুই ছাত্রীর নাম মৌটুসি মণ্ডল ও সোমা মণ্ডল। দুই ছাত্রী তাদের অপরাধ কবুল করার পর গ্রেফতার কার সিদ্ধান্ত নেয়।

কুকুর-নিধনের নারকীয় কাণ্ড ঘটিয়ে পুলিশের জালে দুই ছাত্রী, নিন্দার ঝড় সব মহলে

ভিডিওটিতে দুই ছাত্রীকে দেখ গিয়েছিল কুকুরকে নৃশংসভাবে প্রহার করতে। দুই মহিলা স্বীকার করে নেয়, তারাই কুকুরটিকে প্রহার করেছিল। যারা ভিডিও তুলেছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এন্টালি থানার সামেন সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন পশুপ্রেমীরা। এই বিক্ষোভে সামিল চিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও।

পশুপ্রেমীরা দাবি জানাচ্ছিলেন, যতক্ষণ না ১৭টি কুকুর নিধন কাণ্ডে দোষীকে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। পুলিশ দুই ছাত্রীকে গ্রেফতার করার পর বিক্ষোভ প্রশমিত হয়। পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে শেষে দোষ স্বীকার করে নেয় দুই ছাত্রী, এমনটাই দাবি পুলিশের।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় ১৭টি কুকুরছানাকে পিটিয়ে নৃশংস হত্যার ঘটনা প্রকাশ্যে আসে। তারপর থেকেই গর্জে ওঠে শহর কলকাতা। এই ঘটনায় স্তম্ভিত পশুপ্রেমীরা আওয়াজ তোলেন এই আমানুষিক কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অপরাধীদের। কেন্দ্রীয়মন্ত্রী মানেকা গান্ধীর সংস্থাও কুকুর-নিধনকাণ্ডে পশুহত্যাকারীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে ফোন করে এন্টালি থানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+