কনস্টেবল পদের পরীক্ষা দিতে এসে গ্রেফতার দুই ভুয়ো পরীক্ষার্থী
রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা দিতে এসে গ্রেফতার দুই ভুয়ো পরীক্ষার্থী। গ্রেফতার করল লেক টাউন থানার পুলিশ। ধৃতদের নাম অশোক কুমার পাল ও শম্ভু কুমার পাসোয়ান। দুজনই বিহারের বাসিন্দা।

গতকাল রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা দিতে এসে লেকটাউনের পাতিপুকুর ও বাঙ্গুর দুটি পরীক্ষা কেন্দ্র থেকে দুজনকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। গতকাল রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ছিল। ধৃত একজন পরীক্ষার্থী সেজে অন্যের পরীক্ষা দিতে এসেছিল। অন্যজন ভুয়ো পরীক্ষার্থী। এই ভুয়ো পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষকের।
লেকটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দুজন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করে। ধৃতদের আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। দুজনকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত করবে লেকটাউন থানার পুলিশ।












Click it and Unblock the Notifications