এক-আধ টাকা নয়, দেড় কোটি টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ কর্তা সাইবার-জালে
পাটজাত সামগ্রী রফতানিকারী কোম্পানির দুই কর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ।
এক আধ টাকা নয়, কোম্পানির দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল দুই কর্তার বিরুদ্ধে। সল্টলেকের সাইবার ক্রাইম থানার পুলিশ অমিত লোহিয়া ও শৈলেন্দ্র চৌবে নামে দুই কর্তাকে গ্রেফতার করেছে। সোমবার রাতে বাগুইআটি থেকে গ্রেফতার করা হয় অমিত লোহিয়াকে। আর হাওড়ার লিলুয়ার ভট্টনগর থেকে শৈলেন্দ্র চৌবেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুজনকেই তোলা হয় আদালতে।

পাটজাত সমগ্রী রফতানিকারী এই কোম্পানির প্রধান অফিস সল্টলেকের সেক্টর ফাইভে। এই সংস্থা দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে পাটজাত সামগ্রী রফতানি করে। সোমবারই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অনিল কারিবালা সল্টলেকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর কোম্পানি থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
তিনি কোম্পানির ফিনান্স ম্যানেজার অমিত লোহিয়া এবং অ্যাকাউন্ট্যান্ট শৈলেন্দ্র চৌবের বিরুদ্ধে ওই টাকা আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগ, কোম্পানির বিলিং সফটওয়্যারের পাসওয়ার্ড বদল করে দেড় কোটি টাকা টাকা আত্মসাৎ করা হয়। ভুয়া খরচ দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
এরপরই সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সাইবার ক্রাইম থানার পুলিশ।












Click it and Unblock the Notifications