বৃষ্টির কলকাতায় মার্সিডিজে ধাক্কা জাগুয়ারের! ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যু
শেক্সপিয়র সরণির ক্রসিং-এ মর্মান্তি দুর্ঘটনা। বেপরোয়া গতির জাগুয়ার ধাক্কা মারে একটি মার্সিডিজে।
শেক্সপিয়র সরণির ক্রসিং-এ মর্মান্তি দুর্ঘটনা। বেপরোয়া গতির জাগুয়ার ধাক্কা মারে একটি মার্সিডিজে। এরপর সেটি গিয়ে পড়ে ট্রাফিক কিয়স্কে। সেই সময় বৃষ্টির জন্য কিয়স্কের পাশেই আশ্রয় নিয়েছিলেন তিনজন। এই তিনজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। দুজনই বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত প্রায় দুটো। ঘটনাস্থল শেক্সপিয়র সরণি এবং লাউডন স্ট্রিটের সংযোগ স্থলে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে জাগুয়ারটি নিয়ন্ত্রণ হারিয়ে মার্সিডিজে ধাক্কা মারে। সেটি গিয়ে পড়ে ট্রাফিক কিয়স্কে। জানা গিয়েছে গাড়িটি জওহরলাল নেহরু রোডের দিক থেকে বেপরোয়া গতিতে যাচ্ছিল।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মৃত দুজন বাংলাদেশের নাগরিক। তাঁরা হলেন, কাজি মহম্মদ মইনুল আলম এবং ফারহানা রেহানা।
গাড়ির নম্বর দেখে পুলিশ মালিকের খোঁজ শুসরু করে। দেখা যায় পার্কস্ট্রিটের একটি নামী রেস্তোরাঁর মালিকের ছেলে বছর ২২-এর আসলান পারভেজ গাড়িটি চালাচ্ছিল। শনিবার দুপুর নাগাদ তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।












Click it and Unblock the Notifications