ফের দুর্ঘটনাগ্রস্ত অ্যাপ নির্ভর ক্যাব! বেলঘরিয়ায় চালক-সহ মৃত ২

ফের দুর্ঘটনার কবলে অ্যাপ নির্ভর ক্যাব। নিয়ন্ত্রণ হারানো ক্যাব বেলঘরিয়া থানার সামনে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে। ঘটনাস্থলেই মারা যান অ্যাপ ক্যাবের চালক-সহ এক আরোহী।

ফের দুর্ঘটনার কবলে অ্যাপ নির্ভর ক্যাব। নিয়ন্ত্রণ হারানো ক্যাব বেলঘরিয়া থানার সামনে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে। ঘটনাস্থলেই মারা যান অ্যাপ ক্যাবের চালক-সহ এক আরোহী। দুর্ঘটনায় জখম এক যুবতী ভর্তি হাসপাতালে।

ফের দুর্ঘটনাগ্রস্ত অ্যাপ নির্ভর ক্যাব! বেলঘরিয়ায় মৃত চালক-সহ ২

সোমবার ভোরে আগরপাড়া থেকে কলকাতায় ফুলবাগানের দিকে যাচ্ছিল অ্যাপ নির্ভর ক্যাব। স্থানীয় সূত্রে খবর দ্রুতগতিতেই ছিল ক্যাবটি। বিটি রোডে বেলঘরিয়া থানার সামনে নিয়ন্ত্রণ হারায় ক্যাবটি। সেখানে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পিছনে ঢুকে যায় সেটি। ঘটনাস্থলেই মারা যান ক্যাবের চালক বছর ত্রিশেকের ফারহান। ঘটনাস্থলেই মৃত্যু হয়, ক্যাবে থাকা টুম্পা দাস নামে এক যুবতীর। অপর এক যুবতী ঝিলিক দত্ত গুরুতর আহত
অবস্থায় হাসপাতালে ভর্তি।

দুর্ঘটনায় বিকট আওয়াজে থানা থেকে বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। তাঁরাই তিনজনকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান। সেখানেই চালক ফারহান এবং টুম্পা দাসকে মৃত বলে ঘোষণা করা হয়। টুম্পা দাস ক্যাবের সামনে, চালকের পাশে বসেছিলেন বলে জানিয়েছেন উদ্ধারকারী পুলিশকর্মীরা। জখম যুবতী ঝিলিক দত্ত ক্যাবে পিছনের আসনে বসেছিলেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+