ব্রিগেডে এসে ফেরেনি ২, পুলিশে অভিযোগ দায়ের
রবিবার ছিল ব্রিগেডে বাম-কংগ্রেস জোটের সমাবেশ। সেই সমাবেশে এসেই নিখোঁজ হলেন দুজন। জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে একজন কিশোর। তাঁর নাম সৌরভ দে। কলকাতার নারকেল ডাঙার বাসিন্দা সে। এবং নিখোঁজ প্রৌঢ়ের নাম রফিকুল। তিনি আমডাঙার বা
বামেদের ব্রিগেড সমাবেশে এসে নিখোঁজ দুই বামকর্মী। দায়ের হল পুলিশে অভিযোগ।

রবিবার ছিল ব্রিগেডে বাম-কংগ্রেস জোটের সমাবেশ। সেই সমাবেশে এসেই নিখোঁজ হলেন দুজন। জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে একজন কিশোর। তাঁর নাম সৌরভ দে। কলকাতার নারকেল ডাঙার বাসিন্দা সে। এবং নিখোঁজ প্রৌঢ়ের নাম রফিকুল। তিনি আমডাঙার বাসিন্দা। ব্রিগেড সমাবেশের পর প্রায় একদিন কেটে গেলেও তাঁরা বাড়ি ফেরননি বলে পরিবারের দাবি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে বাম নেতৃত্বের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তারা কোনও হদিশ দিতে না পারায় কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে নিখোঁজদের পরিবার।












Click it and Unblock the Notifications