মঙ্গলবার থেকে ২ দিনের ট্যাক্সি ধর্মঘট! পথে নামবে না ওলা, উবারও
রাত পোহালেই কলকাতায় দুদিনের ট্যাক্সি ধর্মঘট। এই ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কার্স ফেডারেশন।
রাত পোহালেই কলকাতায় দুদিনের ট্যাক্সি ধর্মঘট। এই ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কার্স ফেডারেশন। এই সংগঠনের প্রায় ২০ হাজার চালক ৪৮ ঘন্টা গাড়ি পথে নামাবেন না। পাশাপাশি শহরের প্রায় ১৫ হাজার ওলা-উবার চালকেও রাস্তায় গাড়ি না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মূলত সাতদফা দাবি করা হয়েছে ধর্মঘটীদের তরফে:
১) মোটর ভেহিকেলস অ্যাক্ট ২০১৯ বাতিল করতে হবে। এই আইনে জরিমানার যে তালিকা রয়েছে, তাও বাতিলের দাবি করা হয়েছে।
২) মিটার ট্যাক্সির ভাড়া প্রথম ধাপে ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার দাবি করা হয়েছে। পাশাপাশি ওয়েটিং চার্জ ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করার দাবি করা হয়েছে।
৩) পুলিশের জুলুম বন্ধের দাবি করা হয়েছে।
৪) ট্যাক্সিচালকের মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিরও দাবি জানানো হয়েছে।
এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন শহরের প্রায় ১৫ হাজার ওলা-উবার চালক। পুলিশের জুলুম এবং নতুন মোটর ভেহিকেলস অ্যাক্ট বাতিলের দাবি করেছেন তাঁরা।
কলকাতায় ধর্মঘটী গাড়ির সংখ্যা প্রায় ৩৫ হাজার। যাদের বহন ক্ষমতা প্রায় ১ লক্ষ। অর্থাৎ দুদিনের জন্য বিপাকে পড়তে চলেছে ১ লক্ষ করে মানুষ।












Click it and Unblock the Notifications