খেলতে গিয়ে রিজার্ভারে পড়ে মৃত্যু হল দুই শিশুর, বাঁশদ্রোণীর ঘোষপাড়ায় শোকের ছায়া

খেলতে গিয়ে রিজার্ভারে পড়ে মৃত্যু হল দুই শিশুর। শনিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বাঁশদ্রোণীর ঘোষপাড়ায়।

কলকাতা, ২৪ ডিসেম্বর : খেলতে গিয়ে রিজার্ভারে পড়ে মৃত্যু হল দুই শিশুর। শনিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বাঁশদ্রোণীর ঘোষপাড়ায়। মৃত দুই শিশুর নাম অঙ্কিত ঘোষ (৭) ও শুভদীপ দুয়ারি (৬)। তাদের দুপুর থেকে কোনও খোঁজ মিলছিল না। শেষমেশ পাড়ার একটি নির্মীয়মাণ বাড়ির রিজার্ভার থেকে উদ্ধার হয় দুই শিশুর দেহ। তাদের এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিন বেলা সাড়ে ১১টা থেকেই খোঁজ মিলছিল না প্রতিবেশী দুই শিশু অঙ্কিত ও শুভদীপের। দুই পরিবারই তটস্থ ছিল। খবর দেওয়া হয়েছিল বাঁশদ্রোণী থানাতেও। এরই মধ্যে স্থানীয়রা হঠাৎ দেখতে পান দু'টি সাইকেল দাঁড় করানো রয়েছে একটি নির্মীয়মাণ বাড়ির সামনে। ওই সাইকেল দেখেই সন্দেহ হয় তাঁদের। সেখানে খোঁজ করতে গিয়েই দেখা যায় দুই শিশুর নিথর দেহ পড়ে রয়েছে রিজার্ভারে।

খেলতে গিয়ে রিজার্ভারে পড়ে মৃত্যু হল দুই শিশুর, বাঁশদ্রোণীর ঘোষপাড়ায় শোকের ছায়া

সেখান থেকে উদ্ধার করা হয় দু'জনকে। কিন্তু শেষরক্ষা হয়নি। বাঙ্গুর হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন দু'জনেই মৃত। এই ঘটনায় শোকস্তব্ধ বাঁশদ্রোণীর ঘোষপাড়া এলাকা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। যে বাড়িটি তৈরি হচ্ছিল. তার মালিকের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছে। কেন রিজার্ভারটি খোলা রাখা হয়েছিল, তা নিয়েই প্শ্ন উঠে পড়েছে শিশু দু'টির নির্মম মৃত্যুর পর।

জানা গিয়েছে, রিজার্ভারটি প্রায় ছ-সাত ফুট গভীর ছিল। ওই রিজার্ভারে জল ভর্তি থাকা সত্ত্বেও কেন ঢাকা দেওয়া ছিল না, তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। নির্মীয়মাণ বাড়ির মালিকের অসতর্কতার জন্যই প্রাণ চলে গেল দুই শিশুর। স্থানীয়দের সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে এখন ওই বাড়ি মালিকের উপরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+